Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কাপ্তাই তথ্য অফিসের উদ্যােগে রাজস্থলীতে শিক্ষার উন্নয়নে দিন ব্যাপী কর্মশালা

কাপ্তাই তথ্য অফিসের উদ্যােগে রাজস্থলীতে শিক্ষার উন্নয়নে দিন ব্যাপী কর্মশালা

কাপ্তাই তথ্য অফিসের উদ্যােগে রাজস্থলীতে শিক্ষার উন্নয়নে দিন ব্যাপী কর্মশালা

স্টাফ রির্পোটার:
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্য্যক্রম( ৫ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়। ১৯ ইং সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়। কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম এর উপস্থাপনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো: শেখ ছাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, ডাঃ রুইহলাঅং মারমা, কারিতাস মাঠ কর্মকর্তা সাধন কৃঞ্চ চাকমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী,হেডম্যান, কার্বারী,মেম্বার চেয়ারম্যান সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ,হারুন।
কর্মশালায় বক্তারা বলেন, শিশু ও নারীদের উন্নয়ন ঘটাতে হলে প্রথমেই শিক্ষার হার বাঁড়লে সচেতনতা বৃদ্ধি পাবে। সকল কে শিক্ষার ব্যাপারে অারো সচেতন হওয়া প্রয়োজন বাল্য বিবাহ সহ সকল অপরাধ কর্মকান্ড কমে যাবে। বক্তারা আরো বলেন, বর্তমান বিশ্বে মহামারী করোনা প্রাদুর্ভাবে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার তুলনামুলক কম কারন জননেত্রী শেখ হাসিনার যুগউপযোগী পদক্ষেপ গ্রহনকরার কারনে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাই কে সচেতন থাকার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here