Home আইন ও আদালত কোতোয়ালী থানা পুলিশের অভিযান, মোবাইল ছিনতাই ও বিক্রয় চক্রের ১১জন গ্রেফতার

কোতোয়ালী থানা পুলিশের অভিযান, মোবাইল ছিনতাই ও বিক্রয় চক্রের ১১জন গ্রেফতার

কোতোয়ালী থানা পুলিশের অভিযান, মোবাইল ছিনতাই ও বিক্রয় চক্রের ১১জন গ্রেফতার

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
চট্টগ্রাম নগরীর পুরান রেলস্টেশন এলাকায় ভিযান চালানো হয়। অভিজান চালিয়ে মোবাইল ছিনতাই ও বিক্রয় চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে আশেপাশের এলাকা মোট ২০২টি মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) বিকালে বাগদাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গলিতে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ বলেন, ‌‘প্রথমে গোপন তথ্যের ভিত্তিতে ফজলুল ও শাহ আলম নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ১৬৪টি মোবাইল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোবাইল সেটগুলো বিভিন্ন ছিনতাইকারী ও অপরাধীচকক্রের কাছ থেকে তারা কিনে আবার বেশি দামে বিক্রি করে। বাগদাদ হোটেলের গলিতেই তারা ভাসমান দোকান বসিয়ে সেগুলো বিক্রি করে। তাদের দেওয়া তথ্যে মো. মহিউদ্দিন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরো ২৯টি মোবাইল উদ্ধার করা হয়। যেগুলো বিক্রয়ের জন্য সাজিয়ে রাখা হয়েছিল।’

‘এরপর অভিযান চালিয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরো ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩টি স্টিলের ছোরাসহ আরো ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘এরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে রাতের বেলায় অস্ত্র দেখিয়ে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করা মোবাইল রেলস্টেশন এলাকায় বিক্রি করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here