Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ত্রান বিতরণ করছেন মীরসরাই বিএনপি

খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ত্রান বিতরণ করছেন মীরসরাই বিএনপি

খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ত্রান বিতরণ করছেন মীরসরাই বিএনপি

শরিফ হায়দার শিবলু,
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনোর ভয়াল ছোবলে তাল মাতাল পুরো বিশ্ব। মরণঘাতী এই ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যার পাশাপাশি আক্রান্তের সংখ্যা।
ইতিমধ্যে এই মহামারী ভাইরাস সারা বিশ্বে কেড়ে নিলো ৩ লক্ষ মানুষের প্রান আর আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

বর্তমান মরণঘাতী এই ভাইরাসে থাবা পড়েছে বাংলাদেশেও।
বাংলাদেশ সরকার মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত (২৬ মার্চ) থেকে দেশে ঘোষণা করেছে সরকারি সাধারণ ছুটি।
এবং সারাদেশে চলছে সরকারি অঘোষিত লকডাউন।
ভাইরাসটির নির্দিষ্ট গতিসীমা না থাকায় সরকারি সাধারণ ছুটির মেয়াদ ও একের পর এক বাড়াচ্ছে সরকার।
সরকারি এই সাধারণ ছুটিতে দিশেহারা হয়ে পড়েছে দিনমজুর ও বেসরকারি চাকুরিজীবী মধ্যেবিত্ত পরিবার গুলো।
দীর্ঘ মেয়াদি সরকারি এই সাধারণ ছুটিতে খেয়ে না খেয়ে দিনপাত করছেন কর্মহীন অসহায় মানুষ গুলো।

দেশের এই দুর্যোগ মূহুর্তে সরকারের দেওয়া ত্রান বিতরণ অব্যাহত থাকলেও যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকারি ত্রানের পাশাপাশি সারাদেশে অসহায় দিনমজুর কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো। আবার কেউ কেউ ব্যাক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মধ্যে বিতরণ করে আসছেন খাদ্য সামগ্রী।

দেশে এই দুর্যোগ মূহুর্তে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের প্রধানের নির্দেশ পাওয়ার পর সারাদেশে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন বিএনপির নেতাকর্মীরা।
অসহায় দিনমজুর কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন চট্টগ্রাম মীরসরাই ১,নং করের হাট ইউনিয়ন শাখা বিএনপি।

মীরসরাই বিএনপির এই খাদ্য সামগ্রী বিতরণে সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়ে আসছেন কারাবন্দি বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব লায়ন আসলাম চৌধুরী, ও জেলা যুবদলের সাবেক সভাপতি জেলা বিএনপির নেতা জনাব কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
আর এই কার্যক্রম পরিচালনায় এলাকার নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে আসছেন জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক আ ক ম জান্নাতুল করিম খোকন।

এই খাদ্য সামগ্রী বিতরণ আর্থিক সহযোগিতা করে আসছেন, প্রবাসী বাংলাদেশি মালোশিয়া বিএনপি’র যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মাহমুদ ওমান বিএনপি’র যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলমগীর সিঙ্গাপুর বিএমপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন আরব আমিরাত সাধারণ সম্পাদক হারুন সহ প্রবাসী অন্যান্য বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এসব খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় বিতরণ করার কাজে সার্বিক সহযোগিতা করে আসছেন উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব সালাউদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহবায়ক গাজী নিজাম।
উক্ত ত্রান বিতরন কর্মসুচীতে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপি সভাপতি সিরাজুল হক সিরাজ, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির এই খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে মালয়েশিয়া বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাহমুদ এই প্রতিবেদককে বলেন, দেশের এই দুর্যোগ মূহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা বিদেশের মাটিতে থাকার কারনে উপস্থিত হতে না পারলেও দলের প্রধানের নির্দেশে আমরা যতদিন দেশের এই দুর্যোগ মূহুর্ত না যাবে ততদিন আমাদের অসহায় মানুষের জন্য এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দেশে করোনো ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকার গত (২৬ মার্চ) সরকারি সাধারণ ছুটি ঘোষণা দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেওয়ার পর থেকেই সারাদেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় দিনমজুর কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here