Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম খুলশী থানা এলাকায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম খুলশী থানা এলাকায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম খুলশী থানা এলাকায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর খুলশী থেকে কথিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. মোফাজ্জল হক ও মো. হাবিবুর রহমান। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৬৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত সোয়া তিনটার দিকে দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক ৪৮ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৬৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি এসি বাসও জব্দ করা হয়। আটককৃতদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here