Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম নগরীর বায়েজিদে ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ২৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে আমিন কলোনীস্থ আমিন শাহী জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জন হল- রতন দাশ (৪৭) ও সিহাব উদ্দিন প্রকাশ মুন্না (২৯)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here