Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ২৯২ জনের করোনা শনাক্ত, ৬ জনের মৃত্যু

চট্টগ্রামে আরও ২৯২ জনের করোনা শনাক্ত, ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে একদিনে ১ হাজার ৩১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৩২ জন নগরের ও ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ১০ হাজার ১৮০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এর মধ্যে ৭ হাজার ৫৭ জন নগরের ও ৩ হাজার ১২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে একজনের ও উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৯৫ জন; এর মধ্যে ১৩৮ জন নগরের ও ৫৭ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (৬ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ জন ও বিভিন্ন উপজেলার ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১ জন নগরের ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে রোববার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮৭২ ও উপজেলার ১২ জনের করোনা মিলেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ২২৪ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৪৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৪২ জন নগরের ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষার করে দুইজনের দেহে করোনার জীবাণু মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে নগরের ৬৭ জন ও উপজেলার ৬ জন আছেন।

শেভরণ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৬ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে সাতকানিয়ার ৩, বাঁশখালীর ৪, আনোয়ারার ১, চন্দনাইশের ৬, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১৬, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ১৭, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২১ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ২১৬ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here