নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘করোনা আইসোলেশন’ ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত দুইজন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে ওই তিন রোগী মারা যান বলে জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ গনমাধ্যমকে জানান, আজ সকাল ৭টার দিকে মারা যান করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নগরীর বন্দর এলাকার এক রোগী। যার বয়সনছিল ৫৭ বছর। তার করোনাভাইরাসের উপসর্গ ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিস ছিল বলে জানান চিকিৎসকরা। এরপর সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্যাটারি গলি এলাকার ৫৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
শ্বাসকষ্ট নিয়ে সোমবার ওই রোগী ভর্তি হন। শুরুতেই তাকে হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়। সেখানেই মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এছাড়া নগরীর উত্তর নালাপাড়া এলাকার করোনাভাইরাস আক্রান্ত ৮৭ বছর বয়সী বৃদ্ধ সকাল ১০টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ।