মাঈন উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সম্বলিত আধুনিক শেখ রাসেল আইসোলেশন ওয়ার্ড ইউনিট ১ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
এ ওয়ার্ড প্রস্তুত করতে এলাকার বিভিন্ন পেশা শ্রেণির মানুষ বিভিন্ন চিকিৎসা সামগ্রী, নগদ টাকা দিয়ে যাঁরা সহযোগিতা করেছে তাদের প্রতি সংসদ সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ জুনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, চন্দনাইশ পৌর আওয়ামীলীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড.মোঃদেলোয়ার হোসেন, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক মুছা তসলিম, মুরাদুল আলম মুরাদ, কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।