সংবাদ বিজ্ঞপ্তি:
চবিতে আয়োজিত “শিক্ষার্থীদের নোবেল পুরস্কার” খ্যাত হাল্ট প্রাইজ প্রতিযোগিতার ইলিভেটর পিচ পর্বটি অনুষ্ঠিত হয় গত ২৫ নভেম্বর যেখানে অংশগ্রহণ করে চবির ৩০০টির অধিক টিম। ইলিভেটর পিচ আখ্যায়িত প্রথম রাউন্ডটি ছিল মুলত ৬০ সেকন্ড এর একটি ভিডিও ধারন যার মাধ্যমে প্রতিযোগিরা ফুড ফর গুড চ্যালেঞ্জ সম্পর্কিত তাদের বিজনেস আইডিয়া তুলে ধরেছিল। পর্বটিতে বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা ড. সুমাইয়া মামুন,নেসলে বাংলাদেশ লি. এর টেরিটরি অফিসার আসিফ সিদ্দিকি, জিটিএম ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট ট্রেনিং ইশমাম ইশতিয়াক প্রমুখ। পর্বটির ফল প্রকাশিত হয় ২৭ নভেম্বর যার মাধ্যমে সেমি ফাইনাল এ জায়গা করে নেয় চবির ২১টি দল। ওয়াইল্ড কার্ড হিসেবে যুক্ত হয় আরও ৩টি টিম। সর্বমোট ২৪টি টিম নিয়ে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতার সেমি ফাইনাল রাউন্ড। এই রাউন্ড এ তাদের বিজনেস আইডিয়া সম্পর্কিত ৬মিনিট এর একটি প্রেজেন্টেশন বিচারকমণ্ডলীর সামনে উপস্থাপন করবে।আগামী ১১ডিসেম্বর চবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।