Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চুয়েটে নারী দিবস উপলক্ষে ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি ড. শিরীন শারমিন

চুয়েটে নারী দিবস উপলক্ষে ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি ড. শিরীন শারমিন

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে আজ ১১ মার্চ, ভার্চুয়াল সেমিনার (ওয়েবিনার) এর অনুষ্ঠিত হয়। আর তাতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-০৬ (রাউজান) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ.বি.এম. ফজলে করিম চৌধুরী, এমপি এবং চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড.আয়শা আকতার।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গত কয়েক দশকে নারী শিক্ষায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রত্যন্ত অঞ্চলেও এখন উচ্চশিক্ষায় নারীরা অংশগ্রহণ বাড়ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের উন্নয়নকে টেকসই করতে হলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পিছিয়ে রাখা চলবে না।পুরুষদের সঙ্গে নারীদেরকে এগিয়ে নিতে হলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কর্মক্ষেত্রে সবার সহায়ক মাইন্ডসেট তৈরি করতে হবে।

তিনি আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২-এ সংবিধান রচনা করে নারীর অধিকারের বীজ বপন করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে নারীদের অধিকার সুনিশ্চিত করেছেন।

যৌন নিপীড়নমূলক কার্যকলাপ দমনে গঠিত অভিযোগ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ওয়েবিনারে অভিযোগ কমিটির সদস্য ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অধ্যাপক রফিকুল আলম বলেন, নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here