Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কাজ সম্পূর্ণ করলেন ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন!

জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কাজ সম্পূর্ণ করলেন ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন!

জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কাজ সম্পূর্ণ করলেন ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন!

ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
শুক্রবার (৩জুন) রাঙ্গুনিয়া উপজেলার ১৩ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন নিজ উদ্যোগে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও পরিষ্কারের কাজ সম্পূর্ণ করেছেন। খাল ভরাট হয়ে যাওয়ায় মরহুম হাজী আবুল হাসেম তালুকদার সড়কে জলাবদ্ধতায় ভোগছেন স্থানীয়রা, ইউপি সদস্যের উদ্যোগে খাল সংস্কার হওয়ায় জলাবদ্ধতা দূর হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এবিষয়ে ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন বলেন, বিগত পাঁচ বছরে কোন চেয়ারম্যান মেম্বার এই কাজ করতে সক্ষম হয়নি আজকে আমি নিজের উদ্যোগে নিজের অর্থায়নে কাজটি সফল করলাম।আশা করছি মরহুম হাজী আবুল হাসেম তালুকদার সড়কে যাতায়াতকারী জনসাধারণ এখন স্বস্তিতে যাতায়াত করতে পারবে।

উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাজী রহম আলী তালুকদারের দৌহিত্র ও মরহুম হাজী আবুল হাশেম তালুকদারের সন্তান জমিদার মহিউদ্দিন তালুকদার মোহন ব্যক্তিগত উদ্যোগে ইসলামপুর ইউনিয়নে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, পড়ালেখার যাবতীয় খরচ, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ পরিচালনা করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here