নগরীর ওমরগণি এমইএস কলেজ এর ৫৫ তম এইসএসসি ব্যাচ এর ‘রেগ ডে’ বিদায় উদযাপন হয়েছে গতকাল সোমবার। ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থীরা মেতে উঠেন আনন্দ উল্লাস আর একে অপরের স্মৃতি নিয়ে। দীর্ঘ দুই বছর একই আঙিনায়, একই ইটে হাঁটা ছেলে-মেয়েদের ছেড়ে আসার দিনটা স্বরনীয় করতে ভুলেনি শিক্ষার্থীরা।
বন্ধুর গালে রং মাখিয়ে হৈ-হোল্লোড় আর সাইনিং সেশন! সবই ছিলো আয়োজনে। গানের তালে এক সাথে নেচে-গেয়ে বন্ধুত্বের বিদায়লগ্নটা মধুর হয়ে উঠেছে। খাওয়া-গাওয়া কিংবা নাচা, যতই আনন্দ আর উল্লাস হোক, বন্ধুত্বের বন্ধন ছেড়ে আসার একটা বিষাদ যন্ত্রনায় যে নিরবে চোখের কোণে পানি আসে, তা সবারই জানা।
তবুও যে ছেড়ে আসতে হয় এই কথায় – ‘যেতে নাহি দিব হায়, তবুও যেতে দিতে হয়।’ একে অপরের সাথে স্মৃতিবিজড়িত কন্ঠে দীর্ঘসময়ের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করারও মহাপ্রয়াস এখানেই। কেক কেটে দিনের শুরু করে ‘টিম সিন্ডিকেটস’ নামে কলেজের একটি বন্ধুদল।