Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত

বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত

বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

১৭ মার্চ (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটেছে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়,রাতে উপজেলার চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে মোঃ নুরুল ইসলাম (৩৫) নামে এক মুরগি ও ডিম ব্যবসায়ীকে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী এসে তাঁকে পথরোধ করে হামলা চালায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে নগদ প্রায় ৩-৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।

ছুরিকাঘাত কারার পর তার আর্থ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত নুরুল ইসলাম চাম্বল বাজারের মুরগি ও ডিম ব্যবসায়ী মৃত্যু আব্দুর রহমানের পুত্র।
নিহত নুরুল ইসলাম চাম্বল বাজারে ডিম ও মুরগির ব্যবসা করতেন।

নিহত নুরুল ইসলাম এর স্ত্রী জেয়াসমিন আক্তার। নিহত নুরুল ইসলাম এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক বলে জানান তার বড় ভাই নুর আহমদ। নুর আহমদ আরো বলেন, নিহত নুরুল ইসলাম এর আমরা মামলা দায়ের করতে এখন থানায় আসছি।

এব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন,চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরার পথে হামলার শিকার নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী।পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here