মুহাম্মদ দিদার হোসাইন,
বাশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীর ৯ নং গণ্ডামারা ইউপিস্থ পূর্ব বড়ঘোনাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটে।
৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টাকার দিকে উপজেলাধীন গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। নিজ বাড়িতে (পানি সেচ)এর মোটর টিক করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ষ্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন রব্বানী(২৫) নামে যুবকটি ইঞ্জিনিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
তিনি ৮ নং ওয়ার্ডের হাজী আব্দুস সালাম এর বাড়ীর ডাঃ আরিফ রহমান (রহমান ডাঃ এর ২য় পুত্র),সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের পিতা ডাঃ আরিফ রহমান বলেন, সকাল ১১ টার দিকে আমাদের নিজ বাড়িতে পানি সেচ কাজে ব্যবহৃত মোটর ঠিক করতে গেলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটে ষ্পৃষ্ট হয়ে আমার ছেলে দূর্ঘটনার স্বীকার হলে ঘটনাস্থল থেকে আমার পরিবারের সদস্যরা উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য,গতকাল ৭ এপ্রিল উপজেলার চাম্বল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সিখীল এলাকার মোঃ মিয়া এক বিদ্যুৎ কর্মী পল্লী বিদ্যুৎ খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎ তারে আটকা পড়ে, ওই বিদ্যুৎ কর্মীকে স্থানীয় কয়েকজন যুবক আহতবস্থায় করে প্রথমে স্থানীয় মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে (চমেক ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিগত এক দেড় মাসের ব্যবধানে বেশ কয়েকজন লোক বাঁশখালীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে