Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালীতে ১৮ শত পিচ ইয়াবাসহ আটক ২জন

বাঁশখালীতে ১৮ শত পিচ ইয়াবাসহ আটক ২জন

বাঁশখালীতে ১৮ শত পিচ ইয়াবাসহ আটক ২জন

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে পুুুলিশের বিশেষ অভিযানে ১৮’শ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

৫ জানুয়ারি ২১ ইং-রোজ(মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এ সম‌য়ে ১৮’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, কক্সবাজার জেলার টেকনাফের রঙ্গিয়াখালীর ৭নং ওয়ার্ডের জাহিদ হোসেন এর পুত্র আলী আহম্মদ(৩০) এবং মৃত ফরিদ আহম্মদের পুত্র সরোয়ার কামাল(২৩)।

এ ব্যাপারে থানা পুলিশ এসআই নাজমুল হক বলেন, মঙ্গলবার রাতে বাঁশখালী উপজেলাধীন বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের পুইঁছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রীজের দক্ষিণ পার্শ্বে থেকে দুই জনকে ১ হাজার ৮’শ পিস ইয়াবাসহ আটক করেছি।

এই ব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিউল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here