নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে বান্ধবীর সহায়তায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করলেও মূল আসামি এখনো পলাতক রয়েছে।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে গতকাল(২৭সেপ্টেম্বর) রোববার সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, ধর্ষণের শিকার ঐ তরুণী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তার চাচার বাসায় বেড়াতে আসেন। তার চাচাতো বোন ওই তরুণীকে গতকাল রাত ৮টার দিকে সুপারিওয়ালা পাড়ায় তার বান্ধবীর বাসায় বেড়াতে নিয়ে যায়।সেখানে পাশের বাসায় চান্দু মিয়া নামে এক যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সোমবার ভোরে ঐ এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন- নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তর।
এ ঘটনার পর থেকে ঘটনার মূল মূল অভিযুক্ত চান্দু মিয়া পলাতক রয়েছে।তবে তাকে আটক করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ধর্ষণের শিকার ঐ তরুণীকে রাতে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।