সন্দীপ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যেগে বিজয় র্যালি আজ উপজেলা পরিষদের গেইট হয়ে সেনের হাট ঘুরে এসে আবার উপজেলা পরিষদের গেইটে এসে শেষ হয়, পরে ন্যাশনাল ব্যাংক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাকছুদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্দীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন।
সমাবেশে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জিল্লু, সন্দ্বীপ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলু, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি কাজী ফোরকান, সাইফুল ইসলাম ছানু, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আনোয়ারুল কবির, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক আলাউদ্দীন, উপ- দপ্তর সম্পাদক ইলিয়াছ সুমন, সহ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা যুবলীগের সভাপতি সাকিল উদ্দীন খোকন সাধারন সম্পাদক মাকছুদুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।