নাঈম আহমেদ কপিল,
এক মাসে অধিক সময় দেশে লগডাউন চলছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ নিজের খাবারের সন্ধানে জনপ্রতিনিধির কাছে ত্রান সহায়তা পেতে ব্যাস্ত। তখন রাস্তার পাশে পড়ে থাকা ভারসাম্যহীন মানুষ গুলোর কথা হয়তো কারো চিন্তায় নেয়। ঠিক তখন ওই মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সীতাকুন্ডের তাহের।
করোনা ভাইরাসের এ পরিস্থিতির মানুষ যখন ঘর থেকে বের হচ্ছে না এ সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে খাবারের প্যাকেট হাতে ৩৪ কিলোমিটার এলাকার অলিতে গলিতে মানসিক ভারসাম্যহীন মানুষের খোঁজে বেড়াচ্ছে এ যুবক। নিজের ছোট্ট একটা দোকানের আয় দিয়ে এবং এলাকার সমবয়সী কিছু যুবকের অল্প পরিমাণ আর্থিক সহযোগিতা নিয়ে তিনি রাত দিন মানসিক ভারসাম্যহীন মানুষদের খুঁজে বেড়াচ্ছেন। আর মানসিক ভারসাম্যহীন মানুষের মুখে তুলে দিচ্ছে খাবার।
তাহের বলে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় মানসিক ভারসাম্যহীন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে গত কাল এবং আজ প্রায় ১৫০ জনের মুখে খাবার তুলে দিতে সক্ষম হয়েছি। এই মানুষ গুলো সব সময় অবহেলিত থাকে বর্তমান পরিস্থিতি তে দোকানপাট বন্ধ থাকায় কিছুই খেতে পারছে না। তাই তাদের মুখে খাবার তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছি। এই প্রচেষ্টা নিয়মিত ভাবে অব্যহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।