মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের সাগর পাড়ে ভেসে আসলো এক অজ্ঞাত যুবকের লাশ।
উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের অন্তর্গত অর্থনৈতিক জোনের ৩নং জেটি গেইটের পাশে সাগরের কিনারায় পাথরের চিপায় পাওয়া যায় এই অজ্ঞাত ব্যক্তির লাশটি।
স্থানীয় এলাকাবাসীর তথ্যর ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯ টায় সাহেরখালী ইউনিয়নের অন্তর্গত অর্থনৈতিক জোনের ৩নং জেটি গেইটের সাগরের কিনারায় থেকে এই অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মিরসরাই থানা পুলিশ।
উক্ত অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় কেউ জানলে মিরসরাই থানা অথবা নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান পিপিএম।
#যোগাযোগঃ
#মজিবুর_রহমান_পিপিএম
ওসি মীরসরাই-০১৭১৩৩৭৩৬৪৪
#সুজন_কুমার_দে
ইনচার্জ,নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র
০১৭৬৯,৬৯৩২৪২