জাবেদ ভূঁইয়া, মিরসরাইঃ
মিরসরাইয়ে বিভিন্ন পর্যটনকেন্দ্র ও বিনোদনকেন্দ্র ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের উদ্দশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
মিরসরাই নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মিরসরাই উপজেলা পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করছি।