Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মিরসরাইয়ে বালাইনাশকের নিরাপদ ব্যবহারে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মিরসরাইয়ে বালাইনাশকের নিরাপদ ব্যবহারে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মিরসরাইয়ে বালাইনাশকের নিরাপদ ব্যবহারে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জাবেদ ভূঁইয়া, মিরসরাইঃ
আজ বুধবার (২০নভেম্বর) দুপুর ১২টা থেকে মিরসরাই উপজেলায় বাংলাদেশ ক্রুপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) এর উদ্যোগে মিরসরাই কলেজ রোড়ের মোক্কা রেস্টুরেন্টে বালাইনাশকের নিরাপদ ব্যবহারেন এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা মোট ৪০জন প্রবীন কৃষক এবং ৭জন বালাইনাশক বিভিন্ন কোম্পানির মার্কেটিং অফিসার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি বিসিপিএ কনভেনার এ.কে.এম. ফজলুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহা, উপ-সহকারী শামসুল আলম,প্রধান প্রশিক্ষক ছিলেন বিসিপিএ মাষ্টার ট্রেইলার এনামুল হক,সী-ট্রেড ফাটিলাইজার লিঃ এর আর এস এম আব্দুল বারী,এসিমেন্স কেমিক্যাল ইন্ডাঃ লিঃ এর সেল্স ম্যানেজার জসীম উদ্দীনসহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে রঘুনাথ সাহা বলেন, বালাইনাশকের নিরাপদ ব্যবহারের ফলে কৃষক নিজে,নিজের পরিবাদ এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কৃষক মাত্র ৭কোটি লোকের মুখে খাবার তুরে দিতে কৃষক অক্ষম হয়ে ছিলো।কিন্তু বর্তমান আধুনিক যুগে কৃষক ১৭কোটি লোকের মুখে খাবার তুলে দিয়ে অবশিষ্ট বাহিরে রপ্তানি করতে সক্ষম হচ্ছে।

প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষকদের বালাইনাশকের নিরাপদ ব্যবহারের বিভিন্ন সরঞ্জাময়াদি বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here