Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ লোহাগাড়ায় ৩ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার ২২ প্রার্থীর

লোহাগাড়ায় ৩ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার ২২ প্রার্থীর

লোহাগাড়ায় ৩ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার ২২ প্রার্থীর

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও সাধারণ সদস্য প্রার্থী ১৯ জন। শনিবার (৩ অক্টোবর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন রোমান খান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী সামশুল ইসলাম ও সিরাজুল ইসলাম। সাধারণ সদস্য ১নং ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ দাউদ, ৪নং ওয়ার্ডের প্রার্থী শাহাব উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, ৫নং ওয়ার্ডের প্রার্থী মো. মাহাদুর, আশরফ মিয়া, আবদুস ছফুর, ৬নং ওয়ার্ডের প্রার্থী মো. হামিদ হোসেন চৌধুরী, ৭নং ওয়ার্ডের প্রার্থী তৌহিদুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের প্রার্থী এ. কে. এম. নাজিম উদ্দিন।
লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী নুরুল হক নুনু। সাধারণ সদস্য ২নং ওয়ার্ডের নুরুচ্ছফা ও ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আবদুল আহাদ।

আধুনগর ইউনিয়নে মনোয়নপত্র প্রত্যাহারকারী সাধারণ সদস্যরা হলেন ২নং ওয়ার্ডের প্রার্থী মোরশেদ আলম, ৩নং ওয়ার্ডের বাদশা মিয়া, ৪নং ওয়ার্ডের এরফানুল হক, ৫নং ওয়ার্ডের আবদুর রহমান, ৬নং ওয়ার্ডের ফরিদুল আলম, ৭নং ওয়ার্ডের রনি কান্তি দাশ, ৯ নং ওয়ার্ডের ছিদ্দিক আহমদ ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

উল্লেখ্য, লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা পদে ৩১ জন ও সাধারণ সদস্য পদে ১৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

৪ অক্টোবর রোববার প্রতীক বরাদ্দ এবং আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here