Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেসক্লাবের মানববন্ধন

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঁশখালীর পেশাদার সাংবাদিকদের সংগঠন বাঁশখালী প্রেসক্লাব।

২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কেই বাঁশখালী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঁশখালী প্রেসক্লাবের আহবায়ক দিলীপ কুমার তালুকদার, যুগ্ন আহবায়ক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ মোঃ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মুহাম্মদ আব্দুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক দেশ প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম ট্রিবিউন প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ আফনান চৌধুরী, চট্টলা টুয়েন্টিফোর প্রতিনিধি মুহাম্মদ রিয়য়াদুল ইসলাম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন,গত শুক্রবার নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশির হাটের পূর্ব বাজারস্থে আওয়ামীলীগে দু’গ্রুপের সংঘর্ষের ছবি ও ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে অনলাইন পোর্টাল বার্তা বাজার নোয়াখালী জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির তাঁর পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

সাংবাদিক মুজাক্কির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত স্থাপন ও বিচার দ্রুত সময়ের মধ্যে করার সরকারের প্রতি দাবিও করেন বক্তারা। দেশে সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার সংস্কৃতির কারণে প্রতিনিয়তই ঘটছে সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here