রমজান আলী, সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলায় নলুয়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডে মরিচ্চা পাড়ার মৃত্যু নরুল ইসলামে ছেলে আলম(২৪) কে হত্যার উদ্দেশ্যে চুরি দিয়ে অতর্কিত ভাবে হামলা করেন, ঐ গ্রামের নজির আহমদ ছেলে বখাটে ফোরকান(২৭) আহত আলম বান্দরবান সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।(৮অক্টোবর) শুকুবার রাত ৮টায় এই গঠনা টি গঠনে।
ফরহাত নামে এক ব্যক্তি বলেন, বিভিন্ন সময় আলম কে হত্যার হুমকি দিয়ে আসতেন, ঐ বখাটে ফোরকান। শুকুবার রাত ৮টার পরে মসজিদে মাঠে বসে বন্ধুদের নিয়ে গল্প করেন আলম, হঠাৎ করে ঐ বখাটে ফোরকান চুরি নিয়ে এসে আলমের মাথায় আঘাত করেন। তখন আলম মাটিতে পড়ে যায়। আঘাত করা পর ঐ স্থান থেকে পালিয়ে যায় বখাটে ফোরকান।স্থানিয় লোকজন এবং তার বন্ধু’রা মিলে সাতকানিয়া হাসপাতালে নিয়ে যায়।
এক সূত্র জানা যায় ঐ বখাটে ফোরকান ইয়াবা মাদক কারবারী হিসেবে পরিচিত এবং বিভিন্ন সময় রাত্রি লোকজনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেন। আলম বিভিন্ন সময় মাদকবিরোধী প্রতিবাদ করলে এর কারনে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে জানা যায় স্থানিয়ারা। আহত আলমের ভাই জানান, আলম চিকিৎসাধীন আছে সাতকানিয়া সরকারি হাসপাতালে এবং সাতকানিয়া থানা মামলা করা প্রস্তুতি চলতেছে।