Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সিএমপিতে তিন ওসি পদে রদবদল

সিএমপিতে তিন ওসি পদে রদবদল

সিএমপিতে তিন ওসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সিএমপি কমিশনার মো. মাহাবু্বর রহমান এ বদলির আদেশ দেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।

সিএমপি কমিশনার উপ-কমিশনার (সদর) আমির জাফর স্বাক্ষরিত আদেশে পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়াকে ইপিজেড থানার ওসি, ইপিজেড থানার ওসি মীর মো. নুরুল হুদাকে বন্দর থানার ওসি ও কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জোবাইর সৈয়দকে পতেঙ্গা থানার ওসি পদে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার উপ-কমিশনার (সদর) আমির জাফর গণমাধ্যমকে বলেন, পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানার ওসি পদে বদলির আদেশ দেওয়া হয়েছে। এটি নিয়মিত বদলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here