Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডের সোনাইছড়িতে জাতীয় শোক দিবস পালিত

সীতাকুণ্ডের সোনাইছড়িতে জাতীয় শোক দিবস পালিত

সীতাকুণ্ডের সোনাইছড়িতে জাতীয় শোক দিবস পালিত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যান ও কর্মসংস্থান মন্ত্রনালয়। আলহাজ্ব দিদারুল আলম।

সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার জাহিদের সভাপতিত্বে এবং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মোঃ মনির আহমেদের সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব নূরুল আলম কোম্পানী,আলহাজ্ব মোঃ ইদ্রিস,অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রেহান উদ্দীন, তাজুল ইসলাম নিজামী, আলহাজ্ব নাজিম উদ্দীন, আলহাজ্ব মোরশেদ হোসেন চৌঃ, জাহেদ নিজামী বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here