মিরসরাই প্রতিনিধি:
সদা হাস্যজ্জল চেহারার মানুষটি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের আব্দুস সালামের ছোট ছেলে হাফেজ শাহাদাত হোসেন (২৮)। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১০টার সময় পৃথিবী ছেড়ে চলে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহাদত হোসেন বেশকিছু দিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন শেষ পর্যন্ত তাকে হার মানতেই হলো। এতে দুঃখিত হয়েছে শুধু তার পরিবার নয় ঘোটা এলাকা। মৃত্যুর পূর্বে তিনি গ্রামের একটি নূরানি মাদ্রাসার প্রধানের দায়িত্বে ছিলেন।