Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় ‘আমাদের ক্লাব’র একযুগ ফূর্তি অনুষ্ঠান সম্পন্ন

আনোয়ারায় ‘আমাদের ক্লাব’র একযুগ ফূর্তি অনুষ্ঠান সম্পন্ন

আনোয়ারায় ‘আমাদের ক্লাব’র একযুগ ফূর্তি অনুষ্ঠান সম্পন্ন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারার সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন আমাদের ক্লাবের একযুগ ফুর্তি উপলক্ষে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল ও সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

গতকাল (১) নভেম্বর রবিবার রাতে উপজেলার বরুমছড়া কানুমাঝির হাটস্ত ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল খালেক শওকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুমছড়া শহীদ বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক মাওলানা কলিম উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য দিদারুল ইসলাম, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক মোরশেদ হোসাইন, সাংবাদিক মহিউদ্দিন মঞ্জুর সহ ক্লাবের সকল সম্পাদক ও এলাকাবাসী।

এতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ইসহাক। ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুল আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ লোকমান উদ্দীন।ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শোয়াইব,যুগ্ম সম্পাদক মোহাম্মদ মঈন,মামুনুল আলম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মিনি,দপ্তর সম্পাদক সাগর দাশ,প্রবাসী সদস্য মোজাম্মেল হক সহ অন্যান্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ও শিক্ষক মোরশেদ হোসেন,মীর আহমদ।

অনুষ্ঠানের সভাপতি রুহুল কুদ্দুসের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

অনুষ্ঠান শেষে মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ কাদের ও দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল খালেক শওকী।

উল্লেখ্য একযুগ ফুর্তি উপলক্ষে ১০০ অসহায়, এতিম,মিসকিন সহ প্রায় ২০০ জনের রাতের ভোজনের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here