মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারায় উপজেলার শাহাদাত নগর গ্রামে আগুনে পুড়ে একটি মাদ্রাসাসহ প্রায় চারটি দোকান পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে।২৮ নভেম্বর বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার রাঙ্গাদিয়া গ্রামের শাহাদত নগর এলাকায় এ ঘটনা ঘটে।এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ ইব্রাহিম জানান,রাতে প্রায় ৩টার দিকে পাশের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রনের আগেই মারকাজুত তাক্বওয়া মদিনাতুল উলুম মাদ্রাসা,বাদশা মিয়ার মুদির দোকান,মো. ইব্রাহিমের চায়ের দোকান,নাসির উদ্দিনের মোটর পার্টসের দোকান ও মোহাম্মদ নাছিরের চায়ের দোকান পুড়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে এবং চায়ের দোকানের চুলা থেকে লাগা আগুনে প্রায় ১০টি কক্ষ পুড়ে যায় এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।