Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমীর প্রীতি ম্যাচ সম্পন্ন!

আনোয়ারায় নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমীর প্রীতি ম্যাচ সম্পন্ন!

আনোয়ারায় নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমীর প্রীতি ম্যাচ সম্পন্ন!

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা তৈলারদ্বীপ এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি মহিলা একাডেমীর উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি বনাম সুনামগঞ্জ স্বপ্নচূড়া এফসি দিরাই মহিলা ফুটবল একাডেমী।

কানায় কানায় দর্শকে পরিপূর্ণ তৈলারদ্বীপ এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বিকাল ৩.৩০ মিনিটে উক্ত প্রীতি ম্যাচটি আরম্ভ হয়।

উক্ত প্রীতি ম্যাচে আজিজুল হক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মুরাদ বিপ্লব সদ্য সাবেক ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড মহানগর যুবলীগের সদস্য,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বশর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ মহিউদ্দীন আহ্বায়ক, আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত আব্দুর রহিম সহ প্রমুখ।

খেলার প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমীর খেলোয়াড় মুন্নীর দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে যায় আনোয়ারা মহিলা ফুটবল একাডেমী। খেলার ২৫ মিনিটে সুনামগঞ্জ মহিলা ফুটবল একাডেমীর খেলোয়াড় অন্তুর গোলে সমতায় ফিরেন সুনামগঞ্জ ফুটবল একাডেমী। গোল সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ফিরে আরো একটি গোল করে ২-১ গোলে এগিয়ে যায় সুনামগঞ্জ মহিলা ফুটবল একাডেমী। এরপর থেকেই দুদলের মাঝেই টানটান উত্তেজনা বিরাজ করে। গোল করে দলকে এগিয়ে নিতে মরিয়া হয়ে পড়েন উভয় দল। খেলা পরিচালকের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগেই পেনাল্টি পেলে পেনাল্টি থেকে গোল করেই ২-২ গোলে সমতায় ফিরে খেলা ট্রাইবেকারে গড়াই। ট্রাইবেকারে আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমীকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ স্বপ্নচূড়া এফসি দিরাই মহিলা ফুটবল একাডেমী।

পরিশেষে উক্ত প্রীতি ম্যাচের প্রধান অতিথি হাসান মুরাদ বিপ্লব সুনামগঞ্জ মহিলা ফুটবল একাডেমীর খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here