Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারা প্রকৌশলী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

আনোয়ারা প্রকৌশলী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

আনোয়ারা প্রকৌশলী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা প্রকৌশলী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।

আজ ১৭ জুলাই শুক্রবার আনোয়ারা উপজেলার “সী ফুড রেরেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের অন্যতম শেয়ার হোল্ডার প্রকৌশলী আনসার উল্লাহ’র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এজিএম এর কার্যক্রম শুরু হয় ৷

এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হাবিব উল্লাহ।

উক্ত সভায় বার্ষিক কার্যক্রম সংক্রান্ত রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী নেজাম উদ্দীন। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ প্রকৌশলী ইফতেখার উদ্দীন।
সভায় বিগত বছরের আয় ব্যয় পর্যালোচনা এবং আগামী বছরের বাজেট প্রস্থাবনা ও অনুমোদন করা হয়৷ এছাড়াও সমিতির নীতি নির্ধারণী বিভিন্ন এজেন্ডা অনুমোদন করা হয় ৷

এসময় শেয়ার হোল্ডারগণের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী ছলিম আল আনোয়ার, প্রকৌঃ জাহেদুল আলম, প্রকৌঃ রিয়াজুল আলম সুমন, প্রকৌঃ ফোরকান উদ্দীন , প্রকৌঃ জাকারিয়া সোহেল, প্রকৌঃ আবু আল দিদার, প্রকৌঃ আবদুর রহিম, প্রকৌঃ মাসুদ পারভেজ ,প্রকৌঃ মোঃ আবু জাফর, প্রকৌঃ শহীদুল ইসলাম, প্রকৌঃ ওসমান আলী, প্রকৌঃ রিফাত ওসমান রিসা প্রমূখ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here