Home আমার চট্টগ্রাম কক্সবাজার জেলা আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ২৯ শেল্টার!

আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ২৯ শেল্টার!

আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ২৯ শেল্টার!

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৯টি শেল্টার।

সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ক্যাম্প-৫ এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২তে এই আগুনের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২তে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫টি এবং ডি/২ এর ৪টি সেলটার সম্পূর্ণ পুড়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি পুড়ে যায়। নিহত হয় ১৫ রোহিঙ্গা। পরে গত ২ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডে বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতাল ও পাশের কয়েকটি বসতি পুড়ে যায়। এরপর ৯ জানুয়ারি বিকালে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৬০০ শেড পুড়ে ছাই হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here