Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উখিয়ার ঘুমধুমে ‘করোনা আক্রান্ত’ রোগীর মৃত্যু

উখিয়ার ঘুমধুমে ‘করোনা আক্রান্ত’ রোগীর মৃত্যু

উখিয়ার ঘুমধুমে ‘করোনা আক্রান্ত’ রোগীর মৃত্যু

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার পার্শবর্তী নাইক্ষ্যংছড়িতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রশিদা বেগম নামের ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে কক্সবাজার হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতা ডা: আবু জাফর মো: ছলিম।

তিনি জানান- করোনায় উপজেলার ঘুমধুমের রশিদা বেগম নামের ৬৫ বছর বয়সী একজন নারী মারা গেছে। ক’দিন আগে তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী কাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছিলেন। ফলে বান্দরবান স্বাস্থ্য বিভাগের শনাক্ত রোগীর তালিকায় তার নাম নেই। তবে কক্সবাজার পিসিআর ল্যাবের তালিকায় বান্দরবান জেলার রোগী হিসেবে তালিকাভূক্ত আছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ৬৫ বছর বয়সী রশিদা বেগম গত শনিবার (৬ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পজিটিভ শনাক্ত হয়। ঘুমধুমের পার্শ্ববর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করিছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here