Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উখিয়ায় বন্ধুকযুদ্ধে ইয়াবা কারবারী নিহত, আহত ৩ পুলিশ

উখিয়ায় বন্ধুকযুদ্ধে ইয়াবা কারবারী নিহত, আহত ৩ পুলিশ

উখিয়ায় বন্ধুকযুদ্ধে ইয়াবা কারবারী নিহত, আহত ৩ পুলিশ

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর মরাগাছতলায় (বালুখালী ক্যাম্প এরিয়া) পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে একজন রোহিঙ্গা ইয়াবা কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরো ৫ জন ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা, একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম শওকত আলী। রোববার ১০ মে রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গোপন সুত্রে উখিয়া থানার পুলিশের কাছে খবর আসে,কিছু ইয়াবাকারবারী প্রচুর ইয়াবা পাচারের জন্য উল্লেখিত স্থানে রয়েছে। তখন পুলিশ রাত সোয়া ১ টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি যেতেই ইয়াবাকারবারীরা পুলিশের আগমন টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে রোহিঙ্গা ইয়াবাকারবারী শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া (সার্কেল) নিহাদ আদনান তাইয়ান ও এএসআই মোঃশামীম ভূইয়া,রুবেল শীল আহত হয়। গুরুতর আহত অবস্থায় শওকত আলীকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে এবং আহত অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান ও এএসআই মোঃশামীম ভূইয়া,রুবেল শীলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু আরো জানান, নিহত রোহিঙ্গা ইয়াবাকারবারী শওকত আলীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধৃত ৫ জন সহ ৬ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে তাদেরকে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here