Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উখিয়ায় সবজি বাজারে এখনো ফেরেনি স্বস্তি

উখিয়ায় সবজি বাজারে এখনো ফেরেনি স্বস্তি

উখিয়ায় সবজি বাজারে এখনো ফেরেনি স্বস্তি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়ার হাটবাজারে গুলোতে শাকসবজি তরিতরকারির দাম স্বাভাবিক না হলেও আকাশ ছোঁয়া মূল্য নৈরাজ্য থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে । গত এক সপ্তাহের তুলনায় বর্তমান বাজারের চিত্র দেখে ত্রেতা সাধারন মনে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তবে এখনো পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দাম ব্যাপক পার্থক্য লক্ষ করা যাচ্ছে। অভিযোগ উঠেছে বাজার ভিত্তিক সেন্ডিকেট সৃষ্টি করে কিছু অসাধু তরকারি ব্যবসায়ী ক্রেতা সাধারন কে জিম্মি করে তরিতরকারী ও শাক সবজীর অধিক মুল্য আদায় করে নিচ্ছে। বিশেষ করে উপজেলা প্রশাসন কোন প্রকার বাজার মনিটরিং না কারায় অসাধু সেন্ডিকেট কারী ব্যবসায়ীরা বেপরোয়া থেকে আরো বেপরোয়া হয়ে উঠছে। বর্ষার সময় প্রবল বৃষ্টি ও বন্যায় সবজি উৎপাদন কারী বেশ কয়েকটি জেলা পানিতে তলিয়ে গিয়ে হাজার হাজার হেক্টর সবজি চাষ নষ্ট হয়ে যাওয়ার কারনে ব্যাপক শাক সবজির ঘাটতি দেখা দেয়ায় দেশে সব ধরনের সবজিতে আকাশ চুম্বী দাম উঠার কারণে হাট বাজার সমূহে এক প্রকার মুল্য নৈরাজ্য দেখা দেয়, ফলে অনান্য উপজেলার ন্যয উখিয়া উপজেলার হাট বাজার গুলোতে সবজির মুল্যে সাধারণ ক্রেতা দিশাহারা হয়ে পড়ে।

বর্তমানে গ্রাম গন্জে ব্যাপক শীতকালীন শাক সবজি চাষ হচ্ছে এবং তা ইতিমধ্যে বাজারে আসতে শুরু হওয়ায় মুল্য কমতে শুরু করেছে।

শনিবার কোটবাজার কাচাঁ বাজার ঘুরে দেখা যায় মুলা বিক্রি হচ্ছে ৪৫ টাকা,তিত করলা ৬০ টাকা, বেগুন, ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৬০/ ৭০ টাকা, বরবটি ৪০ /৫০ টাকা, দেশি বগ আলু ৬০/ ৭০টাকা, ডেরষ ৬০/৭০ টাকা, টমেটো ১০০ ১১০ টাকা, শশা ৫০ টাকা, লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা, বাঁধাকপি ৪০/৪৫, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা , ভেড়ষ ৬০ টাকা , গাজর ৮০/৮৯ টাকা , সীম ৬০/৭০ টাকা , ধনেপাতা ১০০ টাকা , কাচামরিচ ৭০/৮০ টাকা , কাঁচা পেঁপে ৩০ টাকা, ললিত আলু ৪০ ও দেশী আলু ৫০ এছাড়াও মুলা শাক বিক্রি হচ্ছে ৪০ টাকা, লাল শাক৫০ টাকা কেজিতে। তাবে ক্রেতা সাধারন কে আশ্বাস্ত করেছেন কোটবাজার সবজি বাজারের সাধারণ সম্পাদক মোঃ হারুন তিনি বলেন চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায বাজারে কিছুটা চড়া দামে সবজি বিক্রি করতে হচ্ছে আগামী দু-এক সপ্তাহের মধ্যে সবজি দাম স্বভাবিক হয়ে আসবে বলে আশা করেন।

এলাকায় চাহিদা মোতাবেক শাক- সবজির চাষ হওয়া সত্তেও বাজারে যাতে গলাকাটা দাম আদায় করতে না পারে তার জন্য । অভিলম্বে বাজার মনিটরিং করে সেন্ডিকেট ভিক্তিক ব্যবসায়ীদের বিরুদ্বে আইন গত ব্যবস্হা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here