Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১১ ইউনিয়নের ৯৯জন গ্রাম পুলিশ পেলেন ত্রাণসামগ্রী

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১১ ইউনিয়নের ৯৯জন গ্রাম পুলিশ পেলেন ত্রাণসামগ্রী

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১১ ইউনিয়নের ৯৯জন গ্রাম পুলিশ পেলেন ত্রাণসামগ্রী

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) ৯৯ জনের মাঝে আনোয়ারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্দোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্দোগে আনোয়ারা উপজেলায় এই পর্যন্ত প্রায় ৩৫০০ জনের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন করেছেন বলে জানান ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা হাছান মাহমুদ ফয়সাল।

আজ (২) এপ্রিল শনিবার সকালে আনোয়ারা সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাটে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান,আজ আনোয়ারা উপজেলা ১১ টি ইউনিয়নের ৯৯ জন গ্রাম পুলিশকে আনোয়ারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্দোগে থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। এভাবে আনোয়ারা উপজেলা প্রত্যেক এলাকায় উপজেলা প্রশাসনের উদ্দোগে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তানভীর আহমেদ চৌধুরী,আনোযারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামিরুল ইসলাম।

স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাঝে উপস্থিত ছিলেন,২ নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জানে আলম,আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অসীম কুমার দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here