Home অন্যান্য এডভোকেট আতাউর রহমান এর কবর জেয়ারত ও পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন সাংসদ মোস্তাফিজ

এডভোকেট আতাউর রহমান এর কবর জেয়ারত ও পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন সাংসদ মোস্তাফিজ

এডভোকেট আতাউর রহমান এর কবর জেয়ারত ও পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন সাংসদ মোস্তাফিজ

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালী:
সদ্য প্রয়াত চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, এডভোকেট মরহুম আতাউর রহমান এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জেয়ারত করেন চট্রগ্রাম-১৬ বাঁশখালীর সাংসদ সদস্য, জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। পরে মরহুমের পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, ০৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনম শাহাদত আলম সহ বাঁশখালী উপজেলা এবং কালীপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সাবেক ছাত্রনেতা, এডভোকেট আতাউর রহমান হার্ট এট্যাকে মারা যান। তার পরিবার জানায়, প্রতিদিনের মত শুক্রবার (১৫নভেম্বর) ভোরে অফিসে যাওয়ার পূর্বে শেভ করতে দাঁড়ালে, হঠাৎ স্ট্রোক করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here