সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

কক্সবাজারে এক ডিলারের গুদাম পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

আপডেট:

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার মোজাফ্ফর আহামদ মালিকানাধীন খাদ্যপণ্যের গুদাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গুদামের মালিক মোজাফ্ফর আহমদ জানান, তিনি খাদ্য ও নিত্যপণ্যের কয়েকটি কোম্পানির ডিলার নিয়ে ব্যাবসা করে আসছিল। কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে তিনি পণ্য সরবরাহ করেন থাকেন। ওইসব পণ্য রুমালিয়ারছড়ার এই গুদামে সংরক্ষণ করে রাখতেন। তিনি প্রতিদিনের মত গুদাম বন্ধ করে দুপুরের খাবার খেতে বাসায় যান। এসময় গুদামে আগুন লাগার খবর পান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই গুদামের সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস সহ আশেপাশের স্থানীয়রা বৈদ্যুতিক র্শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল আগুনে পুড়ে যাওয়ায় নিঃস্ব ও আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী মোজাফ্ফর আহামদের। তিনি সরকারি সহায়তা কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত