Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারে মুসল্লিকে কোপানো ঘটনায় অভিযুক্ত রাজামিয়ার মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে মুসল্লিকে কোপানো ঘটনায় অভিযুক্ত রাজামিয়ার মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে মুসল্লিকে কোপানো ঘটনায় অভিযুক্ত রাজামিয়ার মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার ত্রাস একাধিক মামলার আসামি রাজামিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে রাজা মিয়া (৩০) ও রিফাত (২৫) নামে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ । ঘটনাস্থলে ২টি অস্ত্র ও কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

থানা পুলিশ পৃথকভাবে লাশ ২টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশের দাবি, রবিবার রাত ৩ টার দিকে খরুলিয়ার স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান রাজামিয়া ও কলাতলীর জামাল বাহিনীর মধ্যে ইয়াবা টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে রাজা মিয়া ও রিফাত নিহত হয়েছে বলে ধারণা করছে। নিহত রাজামিয়া ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজার পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ডজন মামলা রয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন কখন কে বা কারা এমন ঘটনা ঘটাচ্ছে তা কিছু বুঝতেছিনা। মনেহয় মাদক ব্যবসায়ীদের একপক্ষ অন্যপক্ষের সাথে মত বিরোধ হওয়ার কারণে আজ ভোরের দিকে গুলিবিনিময়ের এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখবে পুলিশ।

জানা যায়, সর্বশেষ গত শুক্রবার খরুলিয়ার সুতারচর এলাকায় জুমার নামাজরত অবস্থায় আব্দুল মালেক নামের এক মুসল্লিকে কুপিয়ে গুরুতর জখম করে। তাছাড়া সাবেক ডিসির গাড়ী ডাকাতি মামলা প্রধান আসামী। প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধ করলেও এদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই এলাকাবাসীর।

এলাকাবাসীর দাবি, রাজাইয়ার নেতৃত্বে সন্ত্রাসীদের একটি গ্রুপ এলাকায় হত্যা, চাঁদাবাজি, নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়ে। তার মৃত্যুর খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here