Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ করোনা পিছু ছাড়ছে না নাছিরের। ৩য় দফায় ও পজিটিভ।

করোনা পিছু ছাড়ছে না নাছিরের। ৩য় দফায় ও পজিটিভ।

করোনা পিছু ছাড়ছে না নাছিরের। ৩য় দফায় ও পজিটিভ।

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম নগরীর সাবেক সিটি মেয়র ও চট্টগাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের তৃতীয় দফায় করোনা টেস্ট পজিটিভ এসেছে।

এর আগে গত ৩ নভেম্বর করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হসপিটালে ভর্তি হন। পরে সেদিন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে সন্ধ্যায় তার করোনা রিপোর্ট করোনা পজিটিভ আসে৷ ৮ দিন চিকিৎসা নেওয়ার পড়ে গত ১১ই নভেম্বর সকালে তিনি পার্ক ভিউ হসপিটাল থেকে আন্দরকিল্লা বাসায় যান।তবে তখন ও তিনি করোনা পজিটিভ ছিলেন।

এদিকে আজ বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে তার তৃতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

তবে শারীরিক অবস্থা ভালো থাকায় তিনি বর্তমানে আন্দরকিল্লার বাসায় অবস্থান করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here