মাহফুজ আলম, কাপ্তাইঃ
কর্ণফুলী সরকারি কলেজের পক্ষ থেকে গত ২০ জানুয়ারি সোমবার দুপুর ১২টার সময় উপজেলা প্রসাশন কার্যালয়ে অধ্যক্ষ এ এস এম বেলার চৌধুরীর নেতৃত্বে কাপ্তাই ইউ এন ও কর্মক্ষেত্রে শ্রেষ্ট পুরষ্কার পাওয়ায় ফুলের শুভেচ্ছা প্রদান করেন কর্ণফুলী সরকারি কলেজের সংশ্লিষ্টরা।
উল্লেখ্য রাঙ্গামাটি জেলার শ্রেষ্ট ইউ, এন,ও হিসেবে পুরুষ্কৃত হলেন কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার আশ্রফা আহমেদ রাসেল, এই সংবাদ প্রকাশের পর কর্ণফুলী সরকারি কলেজ সহ কাপ্তাই বাসির পক্ষ থেকে তৃনমুলের জনগন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গদের শুভেচ্ছা, অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার বহিপ্রকাশ ঘটালো বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান সমুহ যা যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে, এক কথায় বলতে গেলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলে বলা যেতে পারে।
এই ব্যাপারে আশ্রাফ আহমেদ রাসেল এক প্রশ্নের জবাবে বলেন সৎ মনোভাব থাকলে দেশের কল্যান ও উন্নতি করা সম্ভব।
জানা যায় ১৯১৮ সালের ১৮ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলায় আশ্রাফ আহমেদ রাসেল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন, তিনি ২৯ তম ব্যাচের বিসিএস ( প্রশাসন ) ক্যাডারে দক্ষ একজন কর্মকর্তা হিসেবে কাপ্তাইতে দায়িত্বরত আছেন।
তার এই দায়িত্ব কর্তব্য পালন কালে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্ম পরিকল্পনায় মানব কল্যানে ভূমিকা, ক্রিয়া-স্বাহিত্য, সাংস্কৃতিক, শিক্ষার মান উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখেন, এছাড়াও প্রতিটি সংস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ অসহায় – গরীব দুঃখিদের মাঝে মায়া মমতা ও সেবা দিয়ে মন জয় করা, সামাজিক বিরোধ নিষ্পত্তি, মাদক ও ভেজাল বিরোধি অভিযান করা, এলাকার সম্প্রীতি সৃষ্টি করে জনপ্রিয়তা অর্জন, সামাজিক অবখ্যায় রোধে মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচারাভীযান, পরিবেশের সুন্দর্য রক্ষা, মাদক নির্মুলে কঠোর পদক্ষেপ সহ বহুমাতৃক সেবায় সক্রিয় ভুমিকা রেখে আসছেন বলে কাপ্তাইবাসিকে আগামি দিনে এগিয়ে চলার প্রেরণা যোগিয়েছে সৎযোগ্য-কর্মঠ ও নিষ্ঠাবান কাপ্তাই উপজেলার ইউ,এন,ও আশ্রাফ আহমেদ রাসেল।
উল্লেখ্য রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা নেতৃত্বে জেলার পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলকে নির্বাচিত করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে পুরষ্কারে ভূষিত করে।