সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের বিদায় সংবর্ধনা ও কলেজে পড়ুয়া নবিনদের বরন অনুষ্ঠান সম্পন্ন

আপডেট:

মাহফুজ আলম, কাপ্তাইঃ
শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এ অধিকার থেকে কাউকেই বঞ্চিত করার কোনোই সুযোগ নেই, সমাজ ও রাষ্ট্রে শিক্ষিত লোকের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষিত তরুন সমাজের প্রয়োজনীয়তা অপরিসীম, জাতির স্বপ্ন পুরণে শিক্ষিত তরুনদেরই নেতৃত্বের আসনে সমাসীন হতে হবে, সৎ মানসিকতায় গড়তে হবে শিক্ষার্থীদের, সুন্দর আগামির জন্য প্রতিটি পরিক্ষাই গুরুত্বপূর্ণ বলে মনে করতে হবে শিক্ষার্থীদের, এসব গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরেন বা নৌ জা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক ক্যাপ্টেন এম এ মুকিত খান।

কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২০ পরীক্ষার্থীদের বিদায় সংবার্ধনা- দোয়া ও ২০১৯ ব্যাচের কলেজ পড়ুয়া নবীনদের বড়ন অনুষ্ঠান গতকাল ২৯ জানুয়ারী বুধবার বা নৌ জা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ কমান্ডার এম নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গভর্নিং বডি ও অধিনায়ক বা নৌ জা শহীদ মোয়াজ্জম ঘাটির ক্যাপ্টেন এম এ মুকিত খান ( সি ) পি এস সি, বিএন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আস্রাফ আহমেদ রাসেল, সুইডেন পলিটেকনিক অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এ এস এম বেলাল চৌধুরী, হেডম্যান থৌয়াইঅং মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সম্পাদক মাহফুজ আলম, সাংবাদিক মোশারফ হোসেন ও বিএন এর বিভিন্ন কর্মকর্তা গন প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে বিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিশেষ দোয়া করা হয়, পরে অভিভাবক শিক্ষার্থী ও অতিথিরা মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত