Home সর্বশেষ সংবাদ “কামিনী ফুল”- মাসুদা আকতার তিশা

“কামিনী ফুল”- মাসুদা আকতার তিশা

“কামিনী ফুল”
মাসুদা আকতার তিশা

প্রিয় কামিনী ফুলের গাছ
সুবাসে মাতাল আমি আজ
চারিদিকে ছেয়ে আছে ফুল
পাখিদের কিচিমিচি আর গুনগুন

মাতাল আমি ফুলের গন্ধে
সুবাসে তে পাগল হয়ে
যায় আমার ঘুম হারিয়ে
দিবা রাত্রি নিশিতে

ভোর থেকে সন্ধ্যা হলে
গাছের ডালে ফুল ফুটে
সুবাস ছড়ায় পুরো বাড়ি
সৌরভে অন্যগাছ দেয় পাড়ি

থোকা থোকা ফুলের ঝোপা
দেখতে লাগে খুবই মজা
পাখিরা যায় গুনগুনিয়ে
প্রজাতি ডালে বসে

গাছের প্রতিটা ডালে ডালে
ছেয়ে আছে সাদা ফুলে
মনোমুগ্ধকর প্রকৃতি যে খুব
দেখতে চাই আমি রোজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here