আব্দুল কাইয়ুম,
বিভিন্ন ইস্যুতে আলোচিত থাকা কর্ণফুলীর ঐতিহ্যবাহী কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক( অন্তর্বতীকালীন) নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর ডা: খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওএফএম ইউনুসকে এ পদে বসানো হয়েছে।
গত ০৭ই মার্চ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক দেবব্রত দাশ স্বাক্ষরিত একটি নির্দেশনা স্কুলে পাঠানো হয় বলে কর্তৃপক্ষ থেকে জানা গেছে।

ছবি ( প্রজ্ঞাপন)
গত বুধবার দুপুরে তিনি বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানকালে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ ও অভিবাবকবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

( ফুল দিয়ে স্বাগত এর ছবি)
নতুন প্রধান শিক্ষক পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। বেশ কয়েজন শিক্ষার্থী এ প্রতিবেদককে জানান, উনি যেহেতু নামকরা প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানের পদে ছিলেন
সেই আলোকে বর্তমান কালারপোল স্কুলকে ও প্রসিদ্ধ থেকে প্রসিদ্ধতম করে নিজ হাতে এগিয়ে নিয়ে যাবে।
এ ব্যপারে বিদ্যালয়টির পরিচালনা পরিষদ সভাপতি মহিউদ্দীন চৌধুরি মুঠোফোনে বলেন, কালারপোল স্কুল কর্ণফুলীর স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান। আশা করছি নতুন প্রধান শিক্ষক স্কুলের সুনাম ধরে রেখে স্কুলটিকে এই অঞ্চলের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে যোগদানকৃত সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়টির পরিচালনা পরিষদ প্রধান শিক্ষক আব্দুর রহিম চৌধুরিকে সাময়িক বহিঃস্কার করে।তবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আপিল ও আরবিট্রেশন শাখায় বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
এ ব্যপারে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অসত্য অভিযোগে আমাকে বহিঃস্কার করা হয়। শিক্ষাবোর্ড বিষয়টি পর্যালোচনা করছে,আশা করছি শীঘ্রই এর সমাধান হবে। নতুন প্রধান শিক্ষক অনেক বেশি যোগ্যতাসম্পন্ন, তিনি অতীতের ভালো ফলাফলের সুনাম ধরে রাখবে এমনটাই আশা করি।
এ ব্যপারে কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ মুঠোফোনে বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল কার্যালয় থেকে জনস্বার্থের আদেশে বিদ্যালয়টিতে নতুন প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে। আশা করি তিনি দক্ষতার সহিত দায়ীত্ব পালন করবেন। বিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিবেন।
জানতে চাইলে নতুন প্রধান শিক্ষক ওএফএম ইউনুস মুঠোফোনে বলেন, যেহেতু সরকারি নির্দেশনা তাই তা পালন করা আমার নৈতিক দায়ীত্ব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাব। এতে সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ১৯৫১ সালে প্রতিষ্টিত হয় কালারপপোল হাজী ওমরা মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে বর্তমানে ১৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।