নিজস্ব প্রতিবেদক,
ঈদের দিনে চট্টগ্রামের ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে ১৭৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৬৭ জন এবং উপজেলা পর্যায়ে ১২ জন রয়েছেন।
আজ সোমবার (২৫ মে) রাতে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন ।
তিনি , সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৭৯ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ১৬৭ জন আছেন। বাকি ১২ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। এছাড়া সোমবার বিআইটিআইডিতে ৫৫ টি নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনা শনাক্ত হয়নি।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ১২ জনের মধ্যে রয়েছে সাতকানিয়ার ১ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ৫ জন ও হাটহাজারীর ২ জন আছেন। এছাড়া সোমবার দুইজন পুরনো রোগীর পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন।
এদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি সোমবার।