নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু , চমেক ও কমেকে ৪৭৯ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৮৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে।
মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, চমেক ল্যাবে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। এছাড়া সিভাসুতে শনাক্ত হয়েছে দুইজনের। সবাই চট্টগ্রামের বাসিন্দা। এর বাইরে কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৫ জনের করোনা শনাক্ত হয়েছে আজ। এদের মধ্যে একজনের নমুনা ২য় বার পজিটিভ।