চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭০৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭২ জন; এর মধ্যে ৫৮ জন নগরের ও ১৪ জন হাটহাজারী উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৫২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৪৭ জন নগরের ও ৪ হাজার ৯০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭১ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮২ জন উপজেলার বাসিন্দা।
আজ সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২০৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২১ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৮ জনের নমুনার মধ্যে নগরের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২ জনের করোনা পাওয়া গেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।



