Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে নতুনভাবে শনাক্ত ১৬৯ জন

চট্টগ্রামে নতুনভাবে শনাক্ত ১৬৯ জন

চট্টগ্রামে নতুনভাবে শনাক্ত ১৬৯ জন

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬৯ জন; এর মধ্যে ১১৯ জন নগরের ও ৫০ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৮৬৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ৬৭৯ জন নগরের ও ৪ হাজার ১৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৮ জন; এর মধ্যে ১৬১ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ১৪ জন নগরের ও ২৫ জন উপজেলার।

রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩২০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে রোববার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৫৩ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৯ জনের নমুনা পরীক্ষায় উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষায় উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩ জন নগরের। দুইজন উপজেলার।

এদিকে শেভরণ ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ১৪ জন নগরের ও ২ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫০ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১, বাঁশখালীর ২, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ৩, বোয়ালখালীর ১, রাউজানের ১৪, ফটিকছড়ির ৮, হাটহাজারীর ১৫ ও সীতাকুণ্ডের ১ ও মিরসরাইয়ের ১ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৯৭২ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here