নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে একদিনে ১ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৭১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১৮৭ জন নগরের ও ৮৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ৯ হাজার ১২৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এর মধ্যে ৬ হাজার ২৮৫ জন নগরের ও ২ হাজার ৮৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রামে রেকর্ড ৬ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে চারজন উপজেলার ও দুইজন নগরের। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৯৪ জন; এর মধ্যে ১৩৬ জন নগরের ও ৪৮ জন উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২১ জন ও বিভিন্ন উপজেলার ৩০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১৫ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন নগরের ও ১৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বুধবার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮৬ ও উপজেলার ১৪ জনের করোনা মিলেছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বুধবার ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২৫ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষার করে তার দেহে করোনার জীবাণু মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩৪ জন ও উপজেলার ৭ জনের করোনা পাওয়া গেছে।
শেভরণ ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৯ জন নগরের ও একজন উপজেলার বাসিন্দা।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮৪ জনের মধ্যে সাতকানিয়ার ৪, বাঁশখালীর ৫, আনোয়ারার ৩, পটিয়ার ৬, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ৯, রাউজানের ১০, ফটিকছড়িতে ১৫, হাটহাজারীতে ১০, মিরসরাইয়ের ১১ ও সীতাকুণ্ডের ৭ জন আছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরের ১৯ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৮৪ জন করোনা রোগী।