সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে সড়কে যানজট

আপডেট:

মাঈন উদ্দিন, চন্দনাইশ:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় সড়কের দু’পাশে দুটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে দু’পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।

আজ ১৮ জুন বেলা ১১টার সময় কক্সবাজার অভিমূখী মালবাহী পিকআপ (চট্টঃমেট্ট্রো-৯-৭৭৮৪) সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে দু’পাশে দুটি খুঁটি ভেঙ্গে পড়ে। এতে সড়কের উপর তার ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত